QuickEssentials BD শুরু হয়েছিল একটা সহজ বিশ্বাস থেকে, বাংলাদেশের প্রতিটা মানুষ বিশ্বমানের প্রিমিয়াম পণ্য পাওয়ার যোগ্য। গ্যাজেট হোক, কিচেন টুলস হোক, হোম এসেনশিয়ালস হোক যেকোনো ক্যাটাগরিতে সেরা মানের পণ্য সহজেই পাওয়া উচিত।
চীনে এমন অনেক পণ্য তৈরি হয় যেগুলো দেখলে মনে হয় এটা বাংলাদেশে থাকা দরকার ছিল। স্মার্ট গ্যাজেট, টেকসই কিচেন টুলস, আধুনিক হোম প্রোডাক্ট। কিন্তু দেশে এই পণ্যগুলো হয় পাওয়া যায় না, না হয় মান ঠিক থাকে না।
তাই আমরা সরাসরি চীনের বিশ্বস্ত ম্যানুফ্যাকচারারদের সাথে কাজ শুরু করি। প্রতিটা পণ্য যাচাই করে আনা হয়, গ্যাজেট থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনের যেকোনো কিছু। যাতে আপনি অনলাইনে যা দেখছেন, হাতে পেয়েও ঠিক সেটাই পান।
আমরা বিশ্বাস করি মানের সাথে আপোষ না করে প্রিমিয়াম পণ্য সবার নাগালে আনা সম্ভব। শুধু ঢাকার মানুষের জন্য না, সারা বাংলাদেশের প্রতিটা কাস্টমারের জন্য। এই চিন্তাটাই QuickEssentials BD-র ভিত্তি।